ঢাকাThursday , 19 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ২ জন প্রবাসী হোম কোয়ারান্টাইনে


March 19, 2020 11:59 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় সম্প্রতি চীন দেশ থেকে বাংলাদেশে ফিরে আসা মেডিকেলের এক শিক্ষার্থীকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ওই শিক্ষার্থী সাগর (২৬) উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন, সম্প্রতি চীনে মেডিকেলে কলেজে পড়–য়া একজন ছাত্র তার বাড়িতে ফিরে আসেন। তবে তালায় করোনা ভাইরাস সংক্রান্ত কোন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেজন্য তাকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া তালা উপজেলায় মাগুরা ইউনিয়নের ১ জন প্রবাসী তার নিজ এলাকায় প্রবেশ করেছেন। তাকেও হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বাড়ি থেকে বের হলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।