ঢাকাThursday , 19 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 March 2020, 23:56

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জাতীয় মহিলা সংস্থার সদস্য শিমুন শামস্, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেন এবং পথসভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার আহŸান জানান। পাঁচ ওয়াক্ত নামাজ অন্তে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করতে ইমামদের প্রতি আহŸান জানান। সেই সাথে যারা বাহিরের দেশ থেকে এসেছে তাদেরকে নিজ বাড়িতে থেকে বাহিরের মানুষের সাথে মেলামেশা থেকে বিরত থাকার আহŸান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য শস্য মজুদ আছে। কোন কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করছে। ওইসব মুনাফা লোভীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। পথসভা শেষে নেতৃবৃন্দ পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *