ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে থানায় অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত

admin ঢাকা
আপডেট: 10 September 2018, 22:06

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষের হামলায় অভিযোগকারী দম্পতি আহত হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) উপজেলার শ্রীফলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার শ্রীফলা গ্রামের দলিল সরদারের ছেলে আসাদুজ্জামান তার স্ত্রীকে মারপিট করার অভিযোগে একই গ্রামের মাহাবুবুর রহমান মিঠুর নামে থানায় একটি অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে এ ঘটনার তদন্ত করতে যায়। এঘটনার জের ধরে গত রোববার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাহাবুবুর রহমান মিঠু ও তার দু‘ছেলে জাকির, নাছিরের নেতৃত্বে ৫-৬ জন যুবক লাঠিসোটা নিয়ে আসাদুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী সুফিয়া বেগমকে মারপিট করতে থাকে। এ সময় আসাদুজ্জামান তাকে রক্ষা করতে গেলে তাকেও লাঠি দিয়ে হাতে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। আসাদুজ্জামান ও তার স্ত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুত চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *