ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জোর পূর্বক বসত ভিটা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:17

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার যাদবপুর (যাদা) গ্রামের আব্দুল হকের বসতভিটা জোর পূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাদবপুর গ্রামের জামিরুল ইসলাম সরদারের ছেলে আব্দুল হক সরদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগর উপজেলার পরানপুর মৌজার বি এস ৩৩৬৭ দাগে ১.৬৬ একর জমির মধ্যে ০.৬৭ একর জমিতে দীর্ঘ ৩০-৩৫ বৎসর যাবৎ বাস্তু ভিটা হিসাবে বসবাস করে আসছে। গত ১৩ মার্চ গভীর রাতে বাড়িতে না থাকার সুযোগে বা সে নি:সন্তান থাকার কারণে এক শ্রেণির বিশেষ মহলের ষড়যন্ত্রে তার ভ্রাতা আব্দুল ওহাব সরদার ও তার ৩ পুত্র আব্দুস সেলিম, আব্দুল আলিম ও শামীম হোসেন মুকুল বহিরাগত লোকজন নিয়ে তার বসত ভিটায় জোর পূর্বক ঘর বাঁধে। সে বাড়িতে যেয়ে স্থানীয় ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়। দখলকারীরা তার স্ত্রী তথা পরিবার বর্গকে বাস্তু ভিটা ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এছাড়া বিষয়ে কাউকে জানালে বা আইনের আশ্রয় গ্রহণ করলে আব্দুল হকের নামে বিভিন্ন মিথ্যা মামলা সহ জীবন নাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *