দেবহাটা উপজেলা কমিটির সভা: সচেতনতায় রুখতে পারে করোনা
দেবহাটা প্রতিনিধি : বিশ্বব্যাপী এখন আতঙ্ক করোনা ভাইরাস। জনসচেতনতা এই ভাইরাস প্রতিরোধ করতে পারে। তাই সতর্কতার বিকল্প নেই। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়িয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। দেশের বাইরে থেকে কেউ আসলে অবশ্যই ১৪দিন হোম কোয়ারেন্টোইনে থাকার নির্দেশ দেন। কারোর শরীরে করোনার লক্ষণ অনুভব হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়। এছাড়া এ থেকে রক্ষা পেতে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার কাপড় পরিধান থেকে বিরত থাকতে হবে। সবই মিলে সচেতনতায় এ রোগের প্রভাব থেকে রক্ষা পাবে বলেও জানানো হয় সভায়। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে করোনা ভাইরাস বিষয়ক বিস্তারিত আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুর লতিফ। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত উসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply