ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ছাত্রলীগের আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:15

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলামের উপস্থাপনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার মতাদর্শের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনার শোষণ মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, রাসেল, মফিজুল, রাজু, বাবু, শরিফুল, সাগর, জয়নাল, বাপ্পি, শাহরুল, শাওন, রাফসান, সেলিম, তারিক, আলামিন, ইমরান, বিপ্লব, তিতাস, শানু, শাকলাইন, ইমদাদুল প্রমুখ। সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে একটি আনন্দ র‌্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *