শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ
শ্যামনগর অফিস : স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের প্রথম দিন একটু ভিন্নভাবেই পালন করল শ্যামনগর উপজেলার শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা। মঙ্গলবার (১৭ মার্চ) শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো, শীতার্ত মানুষকে শীতের পোশাক, অসহায় দুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, হাসপাতালে নিয়ে যাওয়া এসব নি:স্বার্থ কল্যাণকর কাজ ইতোমধ্যে এলাকার সুধী মহলের দৃষ্টি কেড়েছেন। বঙ্গবন্ধুর শততম জন্মদিনে তাদের কাজের ধারাবাহিকতা প্রকাশ করল একটু ব্যতিক্রমভাবে। করোনা ভাইরাসের কারণে বঙ্গবন্ধুর শততম জন্মদিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে পত্র পত্রিকায় দেখা যায় ১০/২০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৪/৫ গুণ দামে। মাস্কের দাম নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা করতে দেখা গেছে। করোনা ভাইরাস নিয়ে বিশ্ববাসী যখন আতঙ্কিত তখন শ্যামনগর অনলাইন বøাড ব্যাংকের সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে লিফলেট দিয়ে মানুষকে সচেতন করছেন। শুধু সচেতনই নয় পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করছেন। শ্যামনগর অনলাইন বøাড ব্যাংকের সদস্যরা নিরলসভাবে এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এরকম মহৎ কাজ দেশের প্রতিটি এলাকায় আরও বিস্তার লাভ করুক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এটাই তাদের প্রত্যাশা।

Leave a Reply