ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 10 September 2018, 22:02

ডেস্ক রিপোর্ট: জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ অবিলম্বে জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আ জ ম নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কুমার দাশ, শিক্ষক এম মুনছুর আলী, নজরুল ইসলাম, সঞ্জয় ভট্টাচার্য, সোহরাব হোসেন, সাগরিকা দাশ, সাবিনা ইয়াসমিন, ওলিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকল শর্ত পূরণ করা হলেও ৪ হাজার ১৫৯টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি। এতে এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা হতাশ হয়ে পড়েছে।
বক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবি জানান।
একই সাথে মানববন্ধনে গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয় এবং গ্রেফতার পাঁচ শিক্ষক নেতাকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *