রমজাননগর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান শেখ আল মামুন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মহাসিন আলী ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, পতিত পাবন মন্ডল ও আ: মাজেদ প্রমুখ। মুজিব শতবর্ষ উপলক্ষে কেক কাটা, শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply