স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা শাখায় ‘মুজিব বর্ষ’ উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. ঝাউডাঙ্গা শাখার অফিসের সামনে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ (বিএবি) থেকে সরবরাহকৃত মুজিব বর্ষের গেঞ্জি ও লোগো সংবলিত প্ল্যাকার্ড নাড়িয়ে ১০ মিনিট অবস্থান করেন। প্ল্যাকার্ড প্রদর্শন শেষে অফিস হল রুমে কেক কাটার আয়োজন করা হয়। মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক হাবিবুল্লাহ নূর, দ্বিতীয় কর্মকর্তা সাহেদুজ্জামান, পিও আল-ফারুক, এসইও জাফর ইকবল, এসইও এম. এম. মেহেদী মাসুদ, অফিসার এস.এম.মিনহাজুল ইসলাম, ফিল্ড অফিসার নাসির উদ্দিন, এসএফএস মনিরুজ্জামান, এমসিজি মোশারাফ হোসেন, এমসিজি আলফাজ বাবুসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
