দেবহাটায় জেলা পর্যায় অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলায় জেলা পর্যায় অনূর্ধ্ব- ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার দেবীশহর ফুটবল মাঠে ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়। বাছাই অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অবসর প্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার আবু সালেক। খেলোয়াড় বাছাই করেন জেলার প্রাক্তন খেলোয়াড় আফছার আলী মাস্টার ও জাতীয় রেফারি রফিক-উল-ইসলাম খান। এ সময় বিভিন্ন উপজেলা থেকে ৫৫জন খেলোয়াড় উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং তাদের মধ্যে ৭জন খেলোয়াড় বাছাই করা হয়।

Leave a Reply