দেবিশহরে মুজিববর্ষে ঘর পেয়ে আত্মহারা অসহায় সুখমনী
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: মুজিবশতবর্ষের ঘর উপহার পেলেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়ানের ৩নং ওয়ার্ডের গরিব অসহায় সুখমনি দাসী। মঙ্গলবার দুপুর ১ টায় গৃহহীন সুখমনি দাসীর হাতে মুজিব শতবর্ষের অনুদান ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান গৃহহীনের গৃহ নির্মান’ পরবর্তি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড ইউপি সদস্য নরুজ্জামান সরদার, ইউপি সদস্য আল্পনা অধিকারী ও এলাকার জনগণ। নতুন ঘর পেয়ে মহাখুশি সুখমনি বলেন,
ইশ্বর শেখ হাসিনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। আমার মত অসহায় মানুষ আজ ঘর পেয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাজীবন মানুষের সেবা করে যাক।

Leave a Reply