ঢাকাSunday , 15 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা কলেজ ছাত্রী অপহরণ মামলায় যুবক আটক: ভিকটিম উদ্ধার

admin ঢাকা
আপডেট: 15 March 2020, 22:20

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ছাত্রীকে অপহরণ মামলায় মিনার হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের মোসলেম খান’র ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রæয়ারি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শংকরমনি গ্রামের মেয়ে ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সকাল ১০ টার দিকে নলতা এলাকা থেকে মিনার হোসেন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে কলেজ ছাত্রীর মা বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর শনিবার (১৪ মার্চ) রাত ১০ টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও আশাশুনি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আশাশুনির বালিয়াপুর তালতলা থেকে মিনার হোসেনকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করেন। আসামিকে রোববার (১৫ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *