ঢাকাSunday , 15 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন

admin ঢাকা
আপডেট: 15 March 2020, 22:19

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল, তালা উপজেলা স্কাউটস কমিশনার স্বপন কুমার মিত্র, প্রধান শিক্ষক সূর্যকান্ত পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ, সহকারী শিক্ষক অলিউল ইসলাম, সিরাজুল ইসলাম মিন্টু, দিব্যেন্দু সরকার, শাহানা মুন, রেক্সোনা খাতুন। অনুষ্ঠানে লোকনাথ নার্সিংহোম বৃত্তি ফান্ড থেকে ৫জন গরিব মেধাবী শিক্ষার্থীকে ৫হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *