জাতীয় ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : ‘ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। সমবায় কর্মকর্তা করিমুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, ইউআরসি ইন্সট্র্যাক্টর শেখ ইমানউদ্দীন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউÐেশন কর্মকর্তা বাবুরাম পাড়–ই প্রমুখ। সভায় পরিমাণে কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করার আইনত সাজাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক আলোচনা করা হয়।

Leave a Reply