ঢাকাSaturday , 14 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় নবজাতক উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 March 2020, 22:14

পাটকেলঘাটা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহা-সড়কের পাটকেলঘাটা শাকদাহ ব্রিজের খালের পাড় থেকে কাপড়ে জড়ানো একটি সদ্য ভূমিষ্ঠ মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে সবুজ সরদার নামের এক অ্যাম্বুলেন্স চালক। থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালক সবুজ সরদার সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী হ¯ত্মাšত্মর শেষে ফেরার পথে শাকদাহ ব্রিজের খালের পাড়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটিকে দেখে সেখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে এনে রাখে।

সবুজ সরদার থানার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন সোনাই সরদারের ছেলে। সবুজ সরদার জানান, তার ৫ মাসের একটি কন্যা সšত্মান রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাটিকে সে নিজের কাছে রেখে তার মেয়ের মতই মানুষ করতে চাই। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘সে কার সšত্মান বা কে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। তবে শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *