বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে যশোর ৩ উইকেটে জয়ী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৩তম “বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাতক্ষীরার কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে যশোরের ম্যাগপাই ক্রিকেট ক্লাব।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে টর্চে জিতে যশোর ম্যাগপাই ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক আমিনুর রহমান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইউনুস স্মৃতি সংসদের খেলোয়াড়রা নির্ধারিত ৪৭ ওভারের ৪০.২ বল খেলে সবকটি হারিয়ে তারা ২১৬ রান সংগ্রহ করে।
জবাবে, ম্যাগপাই ক্লাব ৪৫.৫ বল খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। ফলে, যশোরের ম্যাগপাই ক্লাব ৩ উইকেটে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলায় ম্যাগপাই ক্লাবের খেলোয়াড় সাদমান সাকিব ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় মাঠে আম্পায়ার-দ্বয় ছিলেন আসিফ কবির হিরন ও খন্দকার কবির হাসান দিপু এবং স্কোরার ছিলেন ইসরাইল হোসেন খোকন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ একই মাঠে প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে খুলনার বহেরা তরুন সংঘ বনাম সাতক্ষীরা ইউনাইটেড ক্লাব পরস্পর মুখোমুখি হবে।

Leave a Reply