ঢাকাSaturday , 14 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘২০ লাখ স্কুল ব্যাংক অ্যাকাউন্টে ১৬০০ কোটি টাকা জমা আছে’

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 March 2020, 21:53

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের বিনোদন কেন্দ্র মোজাফফার গার্ডেনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সকল তফশিলি ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই দেশে স্কুল ব্যাংকিং চালু হলেও ২০১৩ সাল থেকে এই ব্যাংকিং পদ্ধতি জোরালোভাবে শুরু করা হয়েছে।

প্রত্যেক জেলায় লিড ব্যাংকিং পদ্ধতিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চলছে’। তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে ২০ লাখ স্কুল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এ সমস্ত অ্যাকাউন্টে ১৬শ’ কোটি টাকা জমা আছে। স্কুল ব্যাংকিং-এ এটি বড়ো সাফল্য উল্লেখ করে প্রধান অতিথি বলেন, মাত্র ১শ’ টাকা জমা দিয়ে যেকোনো শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলতে পারবেন। হিসাবধারীদের কোন সার্ভিস চার্জ নেই।

শিক্ষার্থীদের জমাকৃত টাকার উপর আকর্ষণীয় মুনাফা দেওয়া হয়। তাছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়’।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন ও লিড ব্যাংক লোকাল পয়েন্ট ঢাকা ব্যাংক লিমিটেড এর এসইডিবি মো. শাফকাত হোসেন।

এছাড়া সাতক্ষীরা জেলার ২৮ টি তফশিলি ব্যাংকের ব্যবস্থাপক ও ২৮ টি স্কুলের ২শ’ জন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন, লিড ব্যাংক ঢাকা ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. হুমায়ন কবীর, রুপালি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হামিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *