শ্যামনগরে করোনা সচেতনতায় ইউএনও’র ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের বিভিন্ন বিদ্যালয়ে করোনা ভাইরাস সচেতনতায় ক্যাম্পেইন করেছে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী। শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে তিনি শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন এবং জেলা প্রশাসক সাতক্ষীরা এর পাঠানো করোনা ভাইরাস সম্পর্কিত ভিডিও বার্তা দেখান। একই সাথে এ সময় তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড ওয়াশ বিতরণ করেন।

Leave a Reply