ঢাকাSaturday , 14 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় রোকেয়া খাতুন ডায়াবেটিক সেন্টার ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন


March 14, 2020 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় রোকেয়া খাতুন ডায়াবেটিক সেন্টার ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকায় স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’র আয়োজনে রোকেয়া খাতুন ডায়াবেটিক সেন্টার ও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা মো. আফসার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার সতর্কতার সহিত করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমরা সকলে সচেতন হয়ে সতর্কতা অবলম্বন করি তাহলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে এবং জনসমক্ষে হাঁচি-কাশি দেওয়া যাবে না।

করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করতে হবে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন জনগণের সেবায় যে প্রতিষ্ঠানটি করেছে তা চিরদিন মানুষ মনে রাখবে। প্রতিষ্ঠানটিকে রক্ষণাবেক্ষণে সকলকে সহযোগিতা করতে হবে। মো. আফসার আলী তার নিজ এলাকার মানুষদের খুবই ভালোবাসেন। হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন.র চেয়ারম্যান সামস্ ইসতিয়াক শোভন, ডা. শাহিনা আফরোজ সোমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. আবু ইশরাত জনি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শাহানুর ইসলাম শাহিন, ইউপি সদস্য গণি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু ছালেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা লোকমান হাকিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।