আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ভালুকা চাঁদপুরের ৩দিন ব্যাপী ওরছ শরীফ
ফিংড়ী প্রতিনিধি : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ভালুকা চাঁদপুরে পীর মানিক চৌধুরী (রহ:) এর ৩দিন ব্যাপী ওরছ শরীফ। প্রতিবছরের ন্যায় ভালুকা চাঁদপুর জামে মসজিদ চত্বরে ১১ মার্চ বাদ আসর হতে ১৩ মার্চ ফজর নামাজের পরে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে মরহুম পীর মানিক চৌধুরী (রহ:) এর রুহের সওয়াব রেছানী উপলক্ষে বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।
ওরছ শরীফে ভালুকা চাঁদপুর জামে মসজিদের সভাপতি লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন, মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিভিন্ন চ্যানেলে ইসলামি আলোচক হযরত মাও. তৈয়েবুর রহমান জিহাদী (যশোর)। বিশেষ বক্তা ছিলেন হযরত মাও. মনিরুল ইসলাম বেলালী (সাতক্ষীরা), মুফতি মাও. এম.এ খায়ের (মৃগীডাঙ্গা), হযরত মাও. মোফাজ্জেল হোসাইন (দক্ষিণ খুলনা), হযরত মাও. গোলাম রসূল আরেফী (ফিংড়ী) হাফেজ মাও. মিজানুর রহমান (খতিব) ভালুকা চাঁদপুর জামে মসজিদ। এছাড়া আরও ওলামায়েকেরামগণ ওয়াজ করেন।

Leave a Reply