ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুর্ধর্ষ চুরি: আটক-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2020, 23:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের শার্টারের লক ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদরের ‘‘¯েœহা টেলিকম’’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুরির মালামালসহ দুর্ধর্ষ চোর সালাহউদ্দিন গাজীকে (৩৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মৃত আহসান গাজীর ছেলে। ভুক্তভোগী উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ গোলাম মোর্ত্তজা’র ছেলে দোকান মালিক শেখ মোদাচ্ছের আলম (৩০) জানান, কালিগঞ্জ টু বাঁশতলা রাস্তার বাম পাশে ‘‘¯েœহা টেলিকম’’ নামক তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিদিনের ন্যায় তিনি গত মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন বুধবার সকাল ৮ টার দিকে তিনি তার দোকানে যেয়ে দোকান ঘরের শাটারের লক ভাঙা অবস্থায় দেখতে পায়। এরপর তিনি দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন তার দোকানের ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ টাকাসহ উন্নতমানের ৭ টি মোবাইল ফোন চোর বা চোরচক্র চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এরপর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নির্দেশে পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার তারালী মোড় থেকে চুরি হওয়া একটি মোবাইলসহ দুর্ধর্ষ চোর সালাহউদ্দিন গাজীকে আটক করে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চুরি হওয়া একটি মোবাইলসহ দুর্ধর্ষ চোর সালাহউদ্দিন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ ৭ টি মামলা রয়েছে। আসামিকে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *