আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার-৬
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন মামলায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলাবার (১১ মার্চ) রাতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৮(৩)২০ নং নিয়মিত মামলার আসামি কচুয়া গ্রামের আনিছুর রহমান, নাইমা ওরফে রাহিমা খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করেন।
একই রাতে এসআই ফকির জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ৫(৩)২০ নং নিয়মিত মামলার আসামি মাদারীপুর থানার ডাসার গ্রামের আবির হোসেন, আশরাফ হোসেন ও রওশনারা আঁখিকে খানজাহান আলী থানার শিরোমণি এলাকা থেকে এবং প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের আমজাদ গাজীর ছেলে সবুজ হোসেনকে প্রতাপনগর হাইস্কুল মোড় থেকে গ্রেফতার করেন। আসামিদের বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply