ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফ্রেন্ডশিপ হাসপাতাল উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উচ্চ পর্যায়ের বিশেষায়িত দল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2020, 22:47

শ্যামনগর অফিস : বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর রুনা খান, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ’র চেয়ারম্যান মার্ক এলভিন্জার সহ আট সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষায়িত দল শ্যামনগরে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে আসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দুইটি হেলিকপ্টার যোগে তাঁরা হাসপাতাল চত্বরে ও ইসমাইলপুর মাঠে অবতরণ করেন। এ সময় প্রতিনিধি দল প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানে আর কি কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে বিশদ পরিকল্পনা প্রণয়ন করে অবহিত করার জন্য বলেন।

পরিদর্শন বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. লে. কর্নেল মো. মোজাহেদুল হক (অব.) জানান, ‘এটা নিয়মিত প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দান করা। এ প্রক্রিয়া যেন ব্যাহত না হয় মূলত তা দেখতেই এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতেই এমন পরিদর্শন কার্যক্রম চলে’। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে (১৫ থেকে ২১ মার্চ) শিশু বিশেষজ্ঞ ও (১৬ থেকে ২২ মার্চ) গাইনি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া (১৯ থেকে ২৯ মার্চ) ভিসেরাল সার্জারি দল নানাবিধ ভিসেরাল সার্জারি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *