ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা মহিলা কলেজে’র শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2020, 22:43

তালা প্রতিনিধি : বিভাগীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় তালা মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করায় দশ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তালা মহিলা কলেজ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ. কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপাধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাসের পরিচালক শেখ ঈমান আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, আমন্ত্রিত অতিথি সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র অর্থায়নে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, তালা মহিলা কলেজ গত ২৭ ফেব্রæয়ারি সাতক্ষীরা জেলায় কলেজ পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ এ ১ম স্থান এবং ৫ মার্চ খুলনা বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্ব করে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ প্রথম স্থান অধিকার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *