ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার: নারীসহ গ্রেপ্তার-৩


March 12, 2020 10:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আশাশুনির অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে এক নারীসহ আরো দুই অপহরণকারীকে। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা জেলা শহরের শিরমনি এলাকা থেকে এ উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবীর হোসেন, তার ভাই চাকলা কমিউনিটি ক্লিনিকের কর্মী আশরাফুল ইসলাম ও খুলনার শিরমনি এলাকার কামাল মোল্লার স্ত্রী রওশানারা। ঘটনার বিবরণে জানা যায়, আশাশুনির প্রতাপনগর গ্রামের এক জুয়েলারি ব্যবসায়ীর মেয়ে প্রতাপনগর এপিএস কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রীকে গত রবিবার সকাল ১০ টার দিকে কলেজে যাওয়ার পথে অপহরণ করে কুড়িকাহনিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবীর হোসেন, ও তার সহযোগী আজমীর হোসেন সবুজ ও আশরাফুল ইসলামসহ কয়েকজন।

পরদিন সকালে অপহৃতার বাবা থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন। রাতে অপহৃতার বাবার দেয়া মামলা রেকর্ড করা হয়। বুধবার রাত সাড়ে সাতটার দিকে কুড়িকাহনিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন সবুজকে।

তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে খুলনার শিরমনি এলাকার রওশানারা বাসা থেকে আশরাফুল ইসলাম, আবীর হোসেন ও ঘরমালিক রওশানারাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় কলেজ ছাত্রী ভিকটিমকে। বুধবার গ্রেপ্তারকৃত আজমীর হোসেন সবুজ ও বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত মোট চারজন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।