কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে থানার ওসি’র মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হুসেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় থানা চত্বরে অনুষ্ঠিত সভায় উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিটি বিদ্যালয় হতে একজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হুসেন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণশ্রীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ আবু রায়হান সিদ্দিক, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াজেদ আলী, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান হারুন,
নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সখিনা খাতুন, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, এম.এমপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন প্রমুখ।
সভায় সম্প্রতি করোনা ভাইরাস ‘কোভিড-১৯’ এর করণীয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সংবলিত ফেস্টুন প্রদান করা হয়।

Leave a Reply