ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলায় এলজিএসপি’র স্কিম উন্মুক্ত বাছাই সম্পন্ন


March 11, 2020 9:24 pm
Link Copied!

মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের মৌতলা ইউপি’র ৯ নম্বর ওয়ার্ডে ২০১৯-২০২০ অর্থবছরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং এলজিএসপি’র স্কিম উন্মুক্তভাবে বাছাইয়ের লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল। শিক্ষক হুমায়ূন কবির হান্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা খাতুন খুকু, বীর মুক্তিযোদ্ধা জিএম মহিউদ্দিন আহমেদ, সমাজ সেবক মিসেস শাকিলা আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যেতে হবে। এ সময় তিনি মুজিববর্ষ উপলক্ষে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাসেল চত্বর ও ইউনিয়ন পরিষদের মধ্যে নামাজের স্থান তৈরি করার ঘোষণা দেন। সভায় ২০১৯-২০২০ অর্থবছরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং এলজিএসপি’র স্কিম উন্মুক্তভাবে বাছাই সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।