শ্যামনগরে বেশি দামে মাস্ক বিক্রি: দুই গার্মেন্টসকে জরিমানা
ডেস্ক রিপোর্ট : শ্যামনগরের অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে ২ গার্মেন্টসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে শ্যামনগর বাজারের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী।
এ সময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে শ্যামনগর উপজেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এর বাজার মনিটরিং করেন। অভিযানকালে অধিক মূল্যে মাস্ক বিক্রয় করার প্রমাণ পাওয়ার অপরাধে বাজারের ভাই ভাই গার্মেন্টসকে ১০ হাজার ও বিসমিল্লাহ গার্মেন্টসকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী।

Leave a Reply