ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত


March 11, 2020 8:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে “গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০ টা হতে ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই সিদ্দিকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ফ্যাসিলিটেটর এসএম রাজু জোবেদ।

গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন উপজেলা সমন্বয়কারী মো. শাহীনুর রহমান। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার উপর নারীর অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দীন।

এরপর উপস্থিতিগণ তাদের মতামত প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাও. ফারুক হোসেন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী।

এ সময় ইউনিয়ন সমূহের সদস্য-সদস্যাগণ সহ প্রত্যেক ইউনিয়নের স্থানীয় নারী নেত্রী ও সকল ইউনিয়ন গ্রাম আদালত সহকারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।