শ্যামনগরে নবলোকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১ টায় নবলোক’র শ্যামনগর কার্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন বেসরকারি সংস্থা নবলোক-এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি সংস্থা প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল গফুর।
উদ্বোধনি বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসে মিঠু, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিসুর রহমান মল্লিক, সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তাগণ প্রাণী সম্পদের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply