ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়িতে ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের সমাপনী সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 March 2020, 20:20

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ফিংড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জিসিসি প্রকল্পের সমাপনী সভা উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফিংড়ি ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্যা মোছা. আছিয়া খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এ সময় অতিথি ছিলেন, সদর উপজেলার ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসনা হেনা শিশু কেন্দ্রের সভাপতি অ্যাড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. লুতফর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র উপ-পরিচালক মো. তারিকুজ্জামান, ইউপি সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, শেখ জাকিরুল হক, মো. আব্দুর রকিব ঢালী, মো.আফসার উদ্দীন, রেবেকা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *