ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্মেলনে অভিযোগ- কালিগঞ্জে জমি জমার বিরোধে ভায়ের হাতে ভাই খুন মামলা তুলে নিতে হুমকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 March 2020, 20:16

ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জে জমি-জমা বিরোধের জেরে আক্কাস আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মৃত আক্কাস আলীর কন্যা স্বপ্না খাতুন। পরিবারের সদস্যদের সাথে নিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা এলাকার অতি সহজ-সরল ও কর্মঠ একজন ব্যক্তি ছিলেন। কখনও কারোর সাথে বিরোধে জড়াতেন না। জমি জায়গা সংক্রান্তে আমার চাচা আজগর আলী গংদের সাথে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত বছর পবিত্র রমজান মাসে (২৬/০৫/২০১৯) সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আমার আপন চাচা মৃত মোহাম্মাদ আলী গাজীর ছেলে আজগর আলী, আজগর আলীর স্ত্রী নুরজাহান, ছেলে নুরুজ্জামান ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আমার বাবাকে। এ ঘটনায় আমার ভাই মিজানুর রহমান বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ০৫/০৮/২০১৯ তারিখে একটি হত্যা মামলা দায়ের করে। যার নম্বর ৮৭/১৯(কালি.)। তিনি আরও বলেন, পুলিশ আসামিদের আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

কিন্তু অজ্ঞাত কারণে আসামিরা অল্প কিছুদিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেওয়াসহ আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের জীবন নাশের হুমকি দিচ্ছে। এজহার নামীয় আসামিরা ছাড়াও তাদের প্রকাশ্য সহযোগী মনিরুজ্জামান, জব্বার গাজী, মোহাম্মাদ আলী গাজী ও সৈয়েদ আলী গাজীর নানাবিধ হুমকিতে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পিতার ন্যায় তারা আমার, আমার ভাই বোন ও আমার চাচা, চাচি, ফুফু, ফুপাদের যে কোনো মুহ‚র্তে হত্যা করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে। এমনকি দিনে ও রাতে আমার মা, ভাই ও আমাকে হত্যা মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে অস্ত্র উঁচিয়ে ও রক্তচক্ষু দেখিয়ে চাপ সৃষ্টি করছে। মামলা তুলে না নিলে পিতার মত চরম পরিণতি অপেক্ষা করছে বলে হুংকার দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের।

তিনি বলেন, যে কোনো সময় আসামিরা হত্যাকান্ডের মতো এমন কাজ আবারও করতে পারে এমন আশঙ্কা করছি। সে কারণে উল্লেখিত আসামিসহ তাদের দোসরদের অতিদ্রæত আটক পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। তাদের অব্যাহত হুমকিতে আমিসহ আমার পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানায় একাধিক জিডি করেছি। এ ব্যাপারে তিনি পিতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিহতের ভাই আকবার আলী গাজী, আরশাদ আলী গাজী ও সাহেব আলী গাজী, জামাই সালাম গাজী স্ত্রী ফতেমা, কন্যা শরিফা, আকলিমা, মারুফা, বোন আমেনা খাতুন ও নাছিমা খাতুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *