ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুর ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 March 2020, 20:13

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়ে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সুশিলন “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম।

এ সময় ইউপি সদস্য বৃন্দ, ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাতাখালী মাধ্যমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সুশীলন নবযাত্রা ফ্রেন্ডশিপ ও নবলোক কর্মী বৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *