ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিষ পানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 March 2020, 22:48

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিষ পানে মুক্তা পারভীন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আবু মুছা গাজীর মেয়ে ও ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী জানান, মায়ের সাথে তুচ্ছ কারণে অভিমান করে গত ২৯ ফেব্রæয়ারি সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে মুক্তা পারভীন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে বাড়ি নিয়ে আসার সময় মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে নলতা এলাকায় পৌঁছানোর পর মুক্তা পারভীনের মৃত্যু হয়। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *