কালিগঞ্জের চাম্পাফুলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সালুজ্জামান খান, আমিনুর রহমান, আবু বক্কর সরদার, নবযাত্রা প্রকল্পের চাম্পাফুল ইউনিয়ন ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠাকুর দাশ সরকার প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুর দাশ সরকার।

Leave a Reply