শ্যামনগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ” সাতক্ষীরা জেলা তথ্য অফিস আয়োজন এ মেলার আয়োজন করেছে। শিশু মেলা উপলক্ষে সহ শিশু-কিশোর নিয়ে বর্ণাঢ্য র্যালি শ্যামনগর শহর প্রদক্ষিণ করে নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন শ্যামনগর ভূমি কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকি।
মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, নকিপুর সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল মান্নান, নকিপুর পাইলট গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জী, শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না।
শিশু মেলায় শ্যামনগরের বিভিন্ন দপ্তরের সুসজ্জিত স্টল অংশগ্রহণ করেছে। এছাড়া পার্শ্ববর্তী প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১১ মার্চ দু’দিন ব্যাপী শিশু মেলার অন্যান্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।

Leave a Reply