আশাশুনিতে মুজিববর্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলায় শোভনালীকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আনুলিয়া একাদশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে আশাশুনি হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শুম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, আ’লীগের দপ্তর সম্পাদক জগদিশ চন্দ্র সানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারও দর্শক উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা পরেশ অধিকারীর সার্বিক তত্ত¡াবধানে উদ্বোধনি খেলায় নাইজেরিয়া, ঘানা ও জাতীয় দলের বাছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলাটি পরিচালনা করেন বাফুফে রেফারি নাসির উদ্দীন, বাবলুর রহামন ও আনিছুর রহমান।

Leave a Reply