ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চললে করোনা আক্রান্ত হবে না-সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত


March 10, 2020 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) বিকালে সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখা এ সভার আয়োজন করে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত। এ সময় তিনি বলেন, ‘‘কেউ আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না।

করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে বাংলাদেশে যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের অবস্থা ভালো আছে। তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সাতক্ষীরাবাসী যদি সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলে তাহলে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হবে না। সাধারণ চিকিৎসায় করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সার্বিক সহযোগিতার আহŸান জানান সিভিল সার্জন।’

সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য বিভাগের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।’ এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান, শাহীন আলম, আবুল খায়ের, ফজলুল হক, ইয়াছিন আলী প্রমুখ।

এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।