ঈশ্বরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ঈশ্বরীপুর প্রতিনিধি: দুর্যোগ ঝুকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলার ০৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সুশিলন “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ঈশ্বরীপুর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে ০৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় অংশ নেয় ও আলোচনা শেষে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান অ্যাড. জিএম শোকর আলী।
এ সময় আর ও উপস্থিত ছিলেন নবযাত্রা ও বিভিন্ন এনজিও কর্মী বৃন্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।

Leave a Reply