ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পাচার কারীর জুতার তলায় অর্ধকোটি টাকার সোনা: গ্রেফতার চোরাকারবারী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 March 2020, 21:40

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে পাচারকারীর জুতার তলা থেকে অর্ধকোটি টাকা মূল্যের নয় পিস সোনার বার জব্দ করেছে বিজিবি। ভারতে পাচারকালে সোনা সহ এক পাটারকারীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় নামক স্থান থেকে উক্ত স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম মো: মিলন হোসেন (২৮)। সে কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মো: ওহাব আলীর ছেলে।
উপজেলার কাকডাঙ্গা বিওপি (বর্ডার অপারেশন পোষ্ট) কমান্ডার হাবিলদার মো: শহিদুল ইসলাম জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি একটি টহল দল নিয়ে সীমান্তবর্তী রওশনের মোড় নামক স্থানে ওৎ পেতে থাকে। এ সময় চোরাকারবারী মিলন হোসেন নামের ওই যুবককে আটক করে তার দেহ তল্লাশী করা হয়। এসময় জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ বারের ওজন ১ কেজি ১৪৭.৫ গ্রাম। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষিয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, বিজিবি বাদী হয়ে চোরাচালানী মিলন হোসেনের নামে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *