ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 March 2020, 12:14

এম ওসমান, বেনাপোল :: যশোরের শার্শায় বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লক্ষ ১৭ সতের হাজার ৬ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, ‘উপজেলার গোগা বাজারের অনেক মুদি দোকান ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রয় করেছেন।

তাছাড়া একই এলাকার ইটভাটাগুলো লাইসেন্স বিহীন অবৈধভাবে পরিচালনা করছে। একই স্থানে গণ উপদ্রব সৃষ্টিকারী বালি ও মাটি বহনকারী কয়েকটি ট্রাক রাস্তা-ঘাট নষ্ট করছে ও কয়েকজন যুবক দলবদ্ধভাবে প্রকাশ্যে ধূমপান করছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২টি মুদি দোকানীকে ১৫ হাজার টাকা, ৩টি হোটেল মালিককে ২৫ হাজার টাকা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে অনিয়মের কারণে মুন্নী ব্রিকসকে ২০ হাজার টাকা, এআরবি ব্রিকসকে ৫০হাজার টাকা, ৩টি ট্রাকের মালিককে ৭ হাজার টাকা, প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ২ যুবককে ৬শ’ টাকাসহ মোট ১ লক্ষ ১৭ সতের হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সকল অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *