কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ইমরানুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ইমরানুল উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ গ্রামের এবাদুল হকের ছেলে। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে উপ-সহকারী চিন্ময় মন্ডল ও সহকারী উপ-পরিদর্শক রুপক সাহার নেতৃত্বে পুলিশ উপজেলার নলতা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরানুল হককে আটক করা হয়। আসামিকে সোমবার (৯ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply