ঢাকাMonday , 9 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরার হাড়দ্দাহে বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

admin
March 9, 2020 10:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সরিষার জাত এর সম্প্রসারণের লক্ষে বিনাসরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকাল ০৪ টায় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা বিলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা বিনা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র’র ড. মো. রোকনূজ্জামান। এ সময় তিনি বলেন, ‘জৈব সারে সরিষার ফলন ভাল হয় তাই অন্য সার তেমন লাগে না। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। কৃষকরাই দেশের বড় বৈজ্ঞানিক। সরিষার চাষ বৃদ্ধি করে নিজেদের ভোজ্য তেলের চাহিদা মেটাতে হবে। জমিতে ডাল জাতীয় ফসল চাষ করলে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা বিএডিসি’র উপ-পরিচালক মো. নাজিম উদ্দিন শেখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষক আব্দুর রহমান, নুরুল আমিন, মাগফুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকার কৃষক/কৃষাণী ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজু মাস্টার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।