ডা. নুরুল ইসলাম নৈকাটি দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির নৈকাটি দাখিল মাদরাসার সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ডা. নুরুল ইসলাম। সোমবার (৯ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতি পদে ডা. নূরুল ইসলাম একাই মনোনয়নপত্র জমা দেওয়ায় তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি হিসাবে ঘোষণা করেন একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাও. ইমাদুল হক, দাতা সদস্য মহররম মোড়ল, শিক্ষক প্রতিনিধি রেজিনা খাতুন, গণেশ চন্দ্র সরকার, মহাসিন আলি, অভিভাবক সদস্য শাহাজান আলি গাজী, আবু তালেব মোড়ল, মনিরুল ইসলাম ও খলিলুর রহমান প্রমুখ।

Leave a Reply