ঈশ্বরীপুর ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের গল্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ মার্চ) বিকেল ৫ টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ মহড়ার আয়োজন করে। মাঠ মহড়ায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান অ্যাড. জিএম শোকর আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, খাজা নাজিমুদ্দিন, নবযাত্রা প্রকল্পের ইউ ডি আর আর খালিদ মাহমুদ, ফিল্ড ফ্যাসিলিটেটর পলি দাস, ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা, ওয়াশ ফ্যাসিলিটেটর শাহাজান সিরাজ, রেক্সনা পারভীন, এমসিএইচএন অর্গানাইজার আফরোজা পারভীন, এমসিএইচএন ফ্যাসিলিটেটর দেবব্রত মন্ডল, আবু সাঈদ, হাসান গাজী, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কালাম, ভিডিসি সাধারণ সম্পাদক ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য জাকির হোসন, গ্রাম আদালত সহকারী অনুপম কুমার ঘোষ প্রমুখ। নবযাত্রা প্রকল্পের মহড়া দল হাজারও দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে সাগর পাড়ের অধিবাসীদের জীবনধারা ফুটিয়ে তোলেন। সাথে সাথে দুর্যোগ ও এর মাধ্যমে সৃষ্ট ক্ষয়-ক্ষতির চিত্র অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।

Leave a Reply