ঢাকাMonday , 9 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধিক দামে মাস্ক বিক্রির দায়ে ফাল্গুনী বস্ত্রালয়কে জরিমানা

admin
March 9, 2020 10:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ধার্যকৃত দামের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রয়ের দায়ে ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বিকেলে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, ধার্যকৃত দামের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ফাল্গুনী বস্ত্রালয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অধিক মূল্যে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সোমবার সাতক্ষীরা শহরের ওষুধের দোকান মালিকদের সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।