ঢাকাMonday , 9 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: অংশ নেবে ৮টি দল: সাতক্ষীরায় ১১ মার্চ বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 9 March 2020, 22:42

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ জানান আগামী ১১মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এদিন শেখ রাসেল ক্লাব ও সাতক্ষীরা একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম গণমুখী সংঘ, ১৪ মার্চ ইউনুস আলী স্মৃতি সংসদ বনাম যশোরের ম্যাগপাই ক্লাব, ১৫ মার্চ ইউনাইটেড ক্রিকেট ক্লাব বনাম খুলনার বয়রার তরুন সংঘ এবং ১৬ মার্চ ইয়াং বলাকা ক্রীড়া চক্র বনাম টাউন স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ হারুনর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নূর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ আয়োজনটি মাদকমুক্ত যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *