খাজরায় ভূমিহীন যাচাই বাছাই কমিটি গঠন
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় ভূমিহীনদের সঠিক তালিকা প্রণয়নের লক্ষে খাজরা ইউনিয়নের ভূমিহীন যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ‘উত্তরণের’ আয়োজনে এ যাচাই বাছাই কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। ইউপি সদস্য জালাল মোড়লের পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উত্তরণ সাতক্ষীরার সেন্টার ম্যানেজার সেলিম আহম্মেদ,খাজরা ইউনিয়ন ভূমি সহকারী আ: গনি,ইউপি সদস্য বিপ্লব দাশ,অনুপ কুমার, রামপদ সানা। এ দিন খাজরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউপি
সদস্য,শিক্ষক,পুরোহিত,ইমাম,জনসাধারণ নিয়ে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন মুজিব বর্ষে খাজরায় কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না। স্বচ্ছ কমিটির মাধ্যমে প্রকৃত গৃহ ও ভূমিহীনদের তালিকা তৈরী করে তাদের ঘর ও জমি দেওয়া হবে।

Leave a Reply