ঢাকাSunday , 8 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আন্তজার্তিক নারী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 8 March 2020, 22:52

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং নবযাত্রা প্রকল্প ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম, ফ্রেন্ডশিপ ও নবলোক -এর সহযোগিতায় শ্যামনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।রবিবার( ৮ মার্চ ) নারী দিবস পালন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে শুরু করে এক বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তারুজ্জামান মিলন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, ফ্রেন্ডশিপের আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী মো. ইউনুস আলী, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার মমতা ব্যানার্জি, উপজেলা মহিলা অধিদপ্তরের শাহানা আক্তার, জাতীয় মহিলা সংস্থার ট্রেড প্রশিক্ষক মোছা. শামছুন নাহার পারভীন, প্রশিক্ষনার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিসুর রহমান মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *